১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মহিবুল্লাহ গ্রেফতার

  • আপডেট: ০৬:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা (৪১) হাতিয়া থানাধীন মধ্য মাচুয়ারা এলাকায় অস্ত্র মজুদ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে আজ সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিবুল্লাহকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত মহিবুল্লাহ হাতিয়া থানার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত আসামি এবং জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মহিবুল্লাহ গ্রেফতার

আপডেট: ০৬:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬