১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট: ০৫:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

এশিয়ান বিচ গেমসে নারী কাবাডি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করায় বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড়,কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নারী কাবাডি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশেষ মুহূর্ত। দীর্ঘ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমস থেকে পদক পুনরুদ্ধার করে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে সঠিক সুযোগ ও নিষ্ঠা থাকলে তারা বিশ্বমঞ্চে যেকোনো শক্তির মোকাবিলা করতে সক্ষম। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করার যে মানসিকতা তারা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসের কাবাডিতে বাংলাদেশের পদক জয় আমাদের নারী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সেমিফাইনালে হারলেও মাঠের লড়াইয়ে আমাদের মেয়েরা যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করব। এই ব্রোঞ্জ জয় আমাদের দেশের খেলাধুলার মানোন্নয়নে নতুন উদ্দীপনা জোগাবে।”

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নারী কাবাডি দল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে আনবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে দেশের খেলাধুলা, বিশেষ করে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন

আপডেট: ০৫:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬