০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সোহরাওয়ার্দীতে নিরাপত্তা জোরদার, আনসারের অভিযানে গ্রেফতার ৪

  • আপডেট: ০২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনসার সদস্যদের বিশেষ সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে ) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্লাটুন কমান্ডার মো. সাদেক হোসেন বাচ্চুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার এবং রোগী ও সেবাগ্রহীতাদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

আজ দুপুরে  আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালিয়ে মো. জনি হোসেন, মো. মাহাব্বু হোসেন, মো. আল-আমিন ও মো. শাকিল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামাল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা বাড়ে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতারা আনসারের এ ধরনের কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের সরকারি হাসপাতাল, পাসপোর্ট অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোহরাওয়ার্দীতে নিরাপত্তা জোরদার, আনসারের অভিযানে গ্রেফতার ৪

আপডেট: ০২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬