০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুজন গ্রেফতার

  • আপডেট: ০৩:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা জালনোটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেল ও সেলিনাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করছিলেন। পরে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে মুনাফা করার উদ্দেশ্যে নিজেদের কাছে রাখতেন।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুজন গ্রেফতার

আপডেট: ০৩:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬