১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ

  • আপডেট: ০৮:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৩ মে) জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি ব্যবসায়ী সমাজ ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আপডেট: ০৮:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬