১২ জেলায় নতুন পুলিশ সুপার
- আপডেট: ০৬:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
১২ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো— পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্রগ্রাম ও ফেনী। একই আদেশে আরও ১১ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানা যায়।
আদেশে, পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহ মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি), বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমানকে রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি), এসবির পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার (এসপি), জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপিতে, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামীর পুলিশ সুপার করা হয়েছে।
একই আদেশে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে এপিবিএনে, রাজশাহী সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ-পুলিশে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।



















