০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • আপডেট: ০১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৮১১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ বুধবার (৬ মে) সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

এ সময় আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মাইক্রোবাসে থাকা প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট: ০১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬