০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার,১৭৪ জন আটক

  • আপডেট: ০৪:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত ছয় দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ১৭৪ জন।

বৃহস্পতিবার (০৭ মে ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ছয় দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ২৫০ মিটার অবৈধ জাল, ২ হাজার ২৭১ কেজি মাছ, ২ লক্ষ ৮৩ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৫৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ১৭৪ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৩৬ টি মৎস্য আইন, ২৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক মামলাসহ মোট ৬৬টি মামলা দায়ের করা হয় এবং ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার,১৭৪ জন আটক

আপডেট: ০৪:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬