০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫৩ আসামি গ্রেফতার

  • আপডেট: ০৭:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(০৭ মে) ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন,পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জন আসামি রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫৩ আসামি গ্রেফতার

আপডেট: ০৭:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬