আধুনিক, জনবন্ধব ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি: আইজিপি
- আপডেট: ০৩:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আমরা একটি আধুনিক, জনবন্ধব ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশে সেবাকে জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা।
শুক্রবার( ০৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধন শেষে পুলিশপ্রধান এসব কথা বলেন।
আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে ঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন সেই দিন নাই, এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করেছে। জনগণের আশানুরুপ আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল।
পুলিশের জনবলের ঘাড়তি সংক্লান্ত এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, নতুন আর্থিক বছরে এ সংক্লান্ত সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছেন।
এসময় আইজিপি বলেন,জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কখনো ভাবে টেকসই আইন-শৃঙ্খলা উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহায়তা করুন। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।



















