০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

আইজিপি ব্যাজ পেতে যেসব অর্জন লাগে

  • আপডেট: ০৩:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিপি ব্যাজ পেতে হলে দেখাতে হয় অসাধারণ পেশাগত দক্ষতা, সততা ও জনসেবামূলক অবদান।

আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন,মানবিক সহায়তা এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ ভূমিকার ভিত্তিতেই বাছাই করা হয় এই সম্মাননার জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের।

এটি বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এবং পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত। চলতি বছর পুলিশের ৩৪১ কর্মকর্তা এবং সদস্যকে দেওয়া হচ্ছে এই ব্যাজ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আগামীকাল রবিবার ( আইজিপি মো. আলী হোসেন ফকির পদকপ্রাপ্তদের এই ব্যাজ পরিয়ে দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষ ও জনবান্ধব পুলিশিং, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সরকারি ও ব্যক্তিগত দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার মতো অবদানের ভিত্তিতে সদস্যদের আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়।

এছাড়া অপরাধ দমন, চাঞ্চল্যকর ঘটনার তদন্তে সাফল্য, মানবিক সহায়তা এবং পেশাগত সততা ও দক্ষতার মূল্যায়নও নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। আইজিপি ব্যাজপ্রাপ্ত সদস্যরা ব্যাজের পাশাপাশি এককালীন নগদ অর্থ (টোকেন মানি) পান।

পদক ও আইজিপি ব্যাজ দেওয়ার জন্য একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটি যাচাই-বাছাই শেষে যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচন করে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন বলেন, “সদস্য ও কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা ও মনোবল বাড়াতে আইজিপি ব্যাজ দেওয়া হয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইজিপি ব্যাজ পেতে যেসব অর্জন লাগে

আপডেট: ০৩:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬