১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ

  • আপডেট: ১২:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মো. ইব্রাহিম (২৬)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।

রবিবার(১০ মে) ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানাধীন কাঞ্চন ব্রিজ থেকে বাড্ডাগামী সড়কের দক্ষিণ পাশে কুড়াতলী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির রমনা জোনাল টিম। অভিযানে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে প্যাকেটগুলো খুলে প্রতিটিতে দুই কেজি করে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় একটি অশোক লেল্যান্ড কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৬৯২০।

গ্রেফতারকৃত ইব্রাহিমের বাবার নাম মো. কফিল উদ্দিন এবং মায়ের নাম কানন বেগম। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায়।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ

আপডেট: ১২:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬