০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশী রাইফেল, গুলি ও ৭০ হাজার ইয়াবা জব্দ

  • আপডেট: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি বিদেশী রাইফেল, এক ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (১১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় সোমবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তল্লাশি করে উক্ত অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশী রাইফেল, গুলি ও ৭০ হাজার ইয়াবা জব্দ

আপডেট: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬