১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চিত্রনায়িকা মুনকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল চেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার

  • আপডেট: ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের করা মামলায় তার সাবেক স্বামী জাহিদ হাসান জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাতে গুলশান থানা পুলিশের একটি দল রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৭ মার্চ সাবেক স্বামীর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গুলশান থানায় মামলা করেছিলেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন।

মামলার এজাহারে নায়িকা মুন অভিযোগ করেন, ২০২৫ সালের গত ১১ অক্টোবর জাহিদ হাসান জনের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে একই বছরের ২২ ডিসেম্বর তাকে তালাক দেন।

তবে তালাকের পর থেকেই অভিযুক্ত তাকে বিভিন্নভাবে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সবশেষ গত ৬ মে সন্ধ্যায় জনের মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠিয়ে দাবি করা হয়, সেখানে মাদকসেবনরত নারীটি জাকিয়া কামাল মুন। তবে মুনের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুনের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় গুলশান থানা পুলিশ মামলা গ্রহণের পর অভিযান চালিয়ে সোমবার রাতে ওয়ারী এলাকা থেকে অভিযুক্ত জাহিদ হাসান জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে গুলশান থানা পুলিশ।

২০২৩ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন জাকিয়া কামাল মুন। অন্যদিকে তার প্রাক্তন জাহিদ হাসান জন একজন মডেল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চিত্রনায়িকা মুনকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল চেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার

আপডেট: ১০:০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬