০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্রগ্রামে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

  • আপডেট: ০৭:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক দুই অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় বায়েজিদ বোস্তামী থানার চক্রেশো আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে জি এম ভবনের সামনে। ওই অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি শক মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে আরেকটি অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

তাঁদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪) ও আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, মাদক, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্রগ্রামে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

আপডেট: ০৭:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬