০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ড

  • আপডেট: ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় তেলবাহী বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পবিত্র ঈদ-উল-আযহার দিন সকাল ৭টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বহিনোঙ্গর এলাকায় নোঙর করা তেলবাহী জাহাজ এমটি মেঘনা ট্রেডার এ হঠাৎ আগুন ধরে যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান শুরু করে। কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’, টাগ ‘প্রমত্ত’সহ একাধিক অগ্নিনির্বাপণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, জাহাজটিতে থাকা মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

বর্তমানে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও নির্বাপণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ড

আপডেট: ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬