শিরোনাম:
টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
- আপডেট: ০২:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৮০৯৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার (০৮ জুন) রাত ২টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহজনক প্রাইভেটকার তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















