দেশের সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্ঠা চলছে
- আপডেট: ০১:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বর্তমান প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে গণমাধ্যমকে সজাগ ও সত্যের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরো বলেন ,বাংলাদেশের যত ভালো কাজ আছে তার সঙ্গে একটি নাম, একটি পরিবার যুক্ত আর সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাধীনতার সবচেয়ে দায়িত্বপূর্ণ যে কাজটি করার কথা ছিল সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেওয়া। কিন্তু সেই কাজটি অনেকে করেননি বা করার মতো সাহস দেখাননি। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সাহস দেখিয়েছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেছেন।
বাংলাদেশের অর্থনীতি তিনটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে— কৃষি ও কৃষক, গার্মেন্ট শিল্প এবং রেমিটেন্স। এই তিনটি বিষয়কে সমন্বিত সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশেকে এগিয়ে নিচ্ছেন বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক জিয়া।
বাংলাদেশের যত ভালো কাজ, দেশকে স্বাবলম্বী করে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্বাধীনতাকে ধরে রাখার জন্য বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মকে এ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর হাসনাইন আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ।
সট: প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ/ নারী ও শিশু বিষয়ক মন্ত্রী (Dr Jahid)l



















