১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সড়কে নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জে বিশেষ ট্রাফিক অভিযান:পুলিশ সুপারের সরাসরি মনিটরিং

  • আপডেট: ০৯:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিশোরগঞ্জ সদর এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

আজ সোমবার (১৫ জুন) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশন সার্টিফিকেট,ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা এবং সড়কে আইন মেনে চলাচল নিশ্চিত করা।

অভিযান চলাকালে পুলিশ সুপার স্বয়ং উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম মনিটরিং করেন। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং ত্রুটিপূর্ণ কাগজপত্রধারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ধরনের নিয়মিত অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বৈধ কাগজপত্রবিহীন যানবাহন নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি হ্রাসেও এ উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সড়কে নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জে বিশেষ ট্রাফিক অভিযান:পুলিশ সুপারের সরাসরি মনিটরিং

আপডেট: ০৯:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬