০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নারী-শিশু ও প্রতিবন্ধীদের সেবায় পুলিশিং আরও মানবিক করার তাগিদ: পুলিশ সুপার

  • আপডেট: ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারী,শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশি সেবা নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুন) নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে “Survivor-Centered GBV Response, Safe Referrals and Coordination with Health Facilities” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধি জরুরি। ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা, পেশাদারিত্ব এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) মোকাবিলা, নিরাপদ রেফারেল ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বিষয়ে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কে কর্মরত পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভুক্তভোগীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারী-শিশু ও প্রতিবন্ধীদের সেবায় পুলিশিং আরও মানবিক করার তাগিদ: পুলিশ সুপার

আপডেট: ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬