ট্রাফিক পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে টিডিএসে ৩৭তম নবায়ন কোর্স শুরু
- আপডেট: ০২:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮০৬১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকায় সার্জেন্ট ও টিএসআইদের ৮ সপ্তাহব্যাপী ৩৭তম নবায়ন সার্টিফিকেট কোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিডিএস,ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মো. মিজানুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে সেবার মান আরও উন্নত করতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিডিএসের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল আলিম সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) শাহীন আহমদ, ট্রেনিং শাখার অন্যান্য কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিডিএস, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) ও সুপারনিউমারারি পুলিশ সুপার।




















