০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

  • আপডেট: ০৪:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১৮০৪০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

 ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসানের (হৃদয়) চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রবিবার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে নিয়ে একটি ভিডিও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হৃদয়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ হলেও দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট: ০৪:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬