শিরোনাম:
শাহবাগে পিকআপ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার
- আপডেট: ০৫:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮০৮৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহবাগে একটি পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. পাপ্পু মিয়া ও মো. শাহীন।
রবিবার (৫ জুলাই) দুপুরে এ তথ্য জানান উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির।
তিনি জানান, একইদিন ভোর রাতে শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
ডিবি জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।




















