০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ঢাকা, রাজশাহী, খুলনায় নতুন রেঞ্জ ডিআইজি

  • আপডেট: ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১৮০৪৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল করেছে সরকার।

রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা, রাজশাহী, খুলনায় নতুন রেঞ্জ ডিআইজি

আপডেট: ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬