শিরোনাম:
ঝালকাঠি ও ফরিদপুর নতুন পুলিশ সুপার
- আপডেট: ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮০৮২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঝালকাঠির ও ফরিদপুর পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপর আরেক প্রজ্ঞাপনে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জ ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার সুপার (এসপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পদায়ন করা হয়েছে।




















