০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে দেশীয় অস্ত্র চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২)।

রবিবার (০৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (৪ জুলাই) রাতে ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এদিন রাতে ফার্মগেট ফুটওভার ব্রিজের নীচ থেকে ছিনতাইকারী মিনহাজ ওরফে মো. হৃদয়কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১ টি মামলা আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬