জুলাই শহীদ দিবসে নোয়াখালী জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
- আপডেট: ০১:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮০৭১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নোয়াখালী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের অবিস্মরণীয় অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জাতির জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




















