নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা,নিরাপত্তায় ছিল: পুলিশ সুপার
- আপডেট: ০৮:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ শোভাযাত্রায় নোয়াখালী জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বিঘ্ন যান চলাচল এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সদস্যরা দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ইসকন নোয়াখালী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৬ জুলাই শুরু হওয়া রথযাত্রা উৎসব আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।



















