১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্রগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি কুদ্দুস, ময়মনসিংহে জাহিদ

  • আপডেট: ০৬:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্রগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সঙ্গে সিলেটের (এসমপি) পুলিশ কমিশনার হিসেবে নতুন একজন ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

সিলেট মহানগরের (এসমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, সিলেট মহানগরের (এসমপি) পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে।

এছাড়া খুলনা মহানগরের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্রগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি কুদ্দুস, ময়মনসিংহে জাহিদ

আপডেট: ০৬:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬