০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রেললাইনের পাশে রক্তাক্ত সেনাসদস্য, উদ্ধার করে সিএমএইচে নিলেন আনসার সদস্য

  • আপডেট: ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর স্টেশন সংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই সেনাসদস্য। তার মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি ডান পা ভেঙে ঝুলে ছিল। বিষয়টি দেখতে পেয়ে বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল দ্রুত তার কাছে ছুটে যান।

নিজের পরিচয় দিয়ে আহত সেনাসদস্যের পরিচয় জানতে চাইলে তিনি জানান, গাজীপুরে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে আসার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হন।

পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শাহাবুল তাৎক্ষণিকভাবে আহত সেনাসদস্যের ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে এসআরবি গেটে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত সদস্যদের তৎপরতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

পরে আহত সেনাসদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। মানবিক দায়িত্ববোধ থেকে আনসার শাহাবুলও অ্যাম্বুলেন্সে করে তার সঙ্গে হাসপাতালে যান। সেখানে আহত সেনাসদস্যের প্রাথমিক চিকিৎসা ও ভর্তির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সহযোগিতা করেন।

রাতে হাসপাতালে আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা পৌঁছালে আনসার শাহাবুল তার কাছে থাকা ব্যাগ, মুঠোফোনসহ সব মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর তিনি নিজের কর্মস্থলে ফিরে যান।

আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা আনসার শাহাবুলের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করে আসছেন।

বিমানবন্দর এলাকায় আনসার শাহাবুলের এই উদ্যোগও সেই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার একটি উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রেললাইনের পাশে রক্তাক্ত সেনাসদস্য, উদ্ধার করে সিএমএইচে নিলেন আনসার সদস্য

আপডেট: ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬