১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৪ ক্রু জীবিত উদ্ধার

  • আপডেট: ০৮:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং বাল্কহেড মালিকপক্ষের সমন্বয়ে দ্রুত যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করেন।

কোস্ট গার্ড জানায়, সমুদ্র ও নদীপথে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে মানুষের জীবন রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৪ ক্রু জীবিত উদ্ধার

আপডেট: ০৮:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬