১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পল্লবীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

  • আপডেট: ১১:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ মসজিদ মার্কেট এলাকায় একটি হেয়ার ফ্যাশন দোকানে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার পল্লবী থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামী করে মামলাটি করেন দোকানের মালিক মো. মিলন (৪৮)।

রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান বাসির।

ওসি হাসান বাসির বলেন, চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ‘সুমাইয়া হেয়ার ফ্যাশন’ দোকানের মালিক মো. লিটন মামলাটি দায়ের করেন। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার ‎এজাহারে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় দোকানে এসে ৫০ লাখ টাকা এবং মাসিক ৫০হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতো এবং ব্যবসা করতে দিবে বলে হুমকি দিতো। গত বুধবার বিকেল ৫টার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ধারালো চাপাতি, ছুরি, রাম দা ও দেশীয় অস্ত্রসহ দোকানে ঢুকে গালিগালাজ করে এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হলে অভিযুক্তরা লিটনকে মারধর করেন এবং দোকানের কর্মচারী সবুজ ও মহিকে মারধর করে।

‎‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এসময় আসামীরা বাদী ও তার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকি দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

আপডেট: ১১:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬