১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ৪৩ সেলাই

  • আপডেট: ০৪:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত ওই কর্মকর্তার পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। পুলিশ বলছে,প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না; পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটতে পারে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,প্রাথমিক তদন্তে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করে বাসার গেটের সামনে পাসপোর্ট–সংক্রান্ত বিষয়ে কথা বলতে চেয়েছিল। ওই ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ওসমান গণির পিঠে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে। তার পিঠের বড় অংশজুড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ৪৩ সেলাই

আপডেট: ০৪:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬