০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নে আনসারের ভূমিকা: গণমাধ্যম প্রসঙ্গে বক্তব্য

  • আপডেট: ০১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা নিজস্ব কোনো নিয়ম প্রয়োগ করেন না; তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা, নীতিমালা ও প্রচলিত আইন বাস্তবায়ন করেন।

শনিবার (২৫ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।

মো. আশিকউজ্জামান বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ কয়েকটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কিছু ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এসব ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি ও ভিন্নধর্মী ব্যাখ্যার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

তিনি বলেন,গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় প্রবেশ, চিত্র ধারণ বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা, নিরাপত্তা নির্দেশনা এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। এ ধরনের ক্ষেত্রে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করেন; এটি তাদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে জরুরি।

গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করলে এ ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, আনসার সদস্য, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজন পারস্পরিক শ্রদ্ধা, পেশাদার আচরণ ও কার্যকর সমন্বয়ের ভিত্তিতে নিজ নিজ দায়িত্ব পালন করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা কারও মতপ্রকাশের স্বাধীনতা বা আইনসম্মত পেশাগত দায়িত্ব পালনের প্রতিবন্ধক নয়। বরং রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল অংশীজনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করে যাওয়াই বাহিনীর অঙ্গীকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নে আনসারের ভূমিকা: গণমাধ্যম প্রসঙ্গে বক্তব্য

আপডেট: ০১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬