রাজধানীর তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬২
- আপডেট: ০৫:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৮ জন,আদাবরে ৯ জন, শেরেবাংলা নগরে ১০ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ওয়ালিয়ার রহমান বিপ্লব (৪৫),মেহেদী হাসান শান্ত (২০),মো. মাহাবুবুর রহমান (৫১),শামীম বেপারী (৩৩),মো. চাঁন (২০),মো. শাহরিয়ার ইসলাম আরিয়ান (২২),মো. শাকিব (২৪),মো. শাকিব (২৫),মো. আকাশ (২৮),মো. ইয়াছিন (২০),মো. জহিরুল ইসলাম জহুরুল (২৮),মো. জুবায়ের রহমান (২২),মো. সোহেল পাটুয়ারী (২৪),মো. শাহাদাত (২২),মো. কোরবান আলী (৩৮),মো. নুরনবী (২৩),মো. নুর হোসেন (৪০),রাইয়ান ওরফে রাশিক (২৪),মৃদুল হোসেন (১৮),মো. বাবুল মিয়া (৩৩),মো. কাজল (৩১),মো. আমিনুল ইসলাম স্বপন (২১),মো. তুহিন (১৮),মো. রমজান (২৬),জাহিদুল ইসলাম আকাশ (২৫),মো. মোকছেদ (২৪),মো. ফরিদ হোসেন রিপন (২৫) ও মো. শফিকুল ইসলাম ওরফে আশিক (৩৫)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইলিয়াছ (২০),মো. শাকিল (বয়স উল্লেখ নাই),মো. রবিন ওরফে কালু (২৫),মো. ফারুক শেখ (৩৪),মো. আব্দুল্লাহ (৩০),মো. শাকিল (১৯),মো. রমজান (১৮),মো. আল আমিন ওরফে আলামিন (২৬) ও মো. নুর হোসেন (৪৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো, আসলাম( বয়স উল্লেখ নাই ),মো. মুন্না মইনুদ্দীন শেখ (২২), মো. সাগর বেপারী (৩৪),রতন কুমার (৪০),কানাই সাহা (৩০),মো. সজিব (১৯),মো. সুজন (২০),মোছা. মিম (১৮),মাহাদি মাহমুদ (২৩) ও মো. ইয়াছিন (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাহিন (২৫),রিয়াদ হোসেন (২৩),মো. ইমরান হোসেন (৩০) ও তন্ময় গমেজ (২৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শরিফুল ইসলাম (২২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াছিন (৩০),মো. আরিফ (৩০),মো. রিপন হোসেন (৪০),মো. মুন্না ইসলাম (২৪),মো. রতন কাজী (২৫),মো. ওলিউর রহমান (২২),মো. রিপন (২৫),মো. মেহেদী হাসান হৃদয় (১৮),আ. করিম (৩৮) ও মো. রফিকুল ইসলাম (৩২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















