মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭
- আপডেট: ০৪:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ৩,মাদক মামলায় ২,অস্ত্র আইন ও চাঁদাবাজি মামলায় ১,পরোয়ানা -৭ জন( পরোয়ানা তামিল সংখ্যা -৯ টিসহ অন্যান্য মামলায় ২৪ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-মতিউর রহমান সূর্য (৬০),আরফিন মুন্না (২৬),আলমগীর হোসেন আলভি (২৬),শাওন ওরফে ল্যাংড়া শাওন (২৬),মামুন (২০),সাগর (২৬),পলাশ (২৬),
ফরহাদ (২৬),আব্দুর শুক্কুর (২৪),হেনা আফরোজ (৪৫),তিশা(২৩),বকুল (৪৫),আরিফ মোড়ল ওরফে কাল্লু (২৮),সুমন মিয়া ওরফে কাইল্যা (৪৪),শরীফ মোহন (২১),কাশেম (২৬),মুন্না (২৪),রনি (২৮),তামিম (২৪),শিহাব (২৫),মুনসুর (২২),সাইমন (২৫),ইমন (১৯),রবিউল ইসলাম ওরফে রহমতুল্লাহ (২৬),কাইয়ুম (২৫),মারুফ (১৮),তানভীর (২৪),হাসান (৪৫),আবরার (২৭),জুয়েল (২০), মিলন (৩৮),বেলাল (২৬),শাহারিয়ার (২৪),আসিফ (২৬),রেদোয়ান ইসলাম ওমর (২০),হাবিবুর রহমান সাদ্দাম (২৮) ও সাইদুল ইসলাম (৩৩)। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি,১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (২৬ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















