০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫০৩

  • আপডেট: ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৫ জন,ওয়ায়ী বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন,উত্তরা বিভাগে ৬৯ ও গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা,৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯ টি মোবাইলফোন, ২ টি পুরাতন মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫০৩

আপডেট: ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬