তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫
- আপডেট: ০৩:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৮ জন,আদাবরে ১৩ জন, শেরেবাংলা নগরে ১৩ জন,তেজগাঁও থানা ৭ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রাকিব হোসেন (২৪),মো. আরিফ হোসেন (২৭),মো. আসলাম ওরফে আলম (৩০),জাবির আহমেদ সুমন (২৮),শরীফ উদ্দিন বাবু (২১),নাজমুল হাসান (২৩),মো. ইমন (২৩),মো. জুয়েল (২২),শাহ মমিনুল হক (বয়স উল্লেখ নাই),শাহ মমিনুল হক (বয়স উল্লেখ নাই),মো. কিষান সিরাজী (বয়স উল্লেখ নাই),মো. আসলাম (বয়স উল্লেখ নাই),মো. হাসান (২০),মো. রাজু আহমেদ (৪০),রিপন (৩৫),মো. আকাশ (২৮),মো. সোহেল (৩০),মামুন (২০),মো. জুয়েল (২২),মো. হাবিব হাসান (২৫),মো. মিলন (২১),মো. শরীফ (১৮),মো. রাকিব ওরফে রাসেল (২৫),মো. রাসেল (২৪),মো. সঞ্জীব সিকদার (২৬),মো. টুটুল ইসলাম (২৪) ও মো. সিফাত (২২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-দুলাল মিয়া (৩৫),মো. সাজেদুর রহমান ওরফে নিরব (৩২),মো. সাজেদুর রহমান ওরফে নিরব (৩২),আইয়ুব আলী (৪৫),স্বপন মন্ডল (৪২),মো. জনি (২০),মো. সেলিম (৩৫),পবিত্র দাস (২১),মোশারফ হোসেন (৩৫),মো. ফাহিম (১৯),মো. সোহেগ (৩৫),মো. সেলিম (৩৫) ও মো. জোবাইদুল (৩৬)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাহিন (১৯),মো. জাহিদ(২২),মো. জুয়েল ইসলাম (২৭),
মো. লিমন(২২),মো. জিহাদ (২০),মো. আনোয়ার হোসেন (৪৫),মোশারফ হোসেন সুজন (৩৫),রানা (৩০),মো. মানিক (২০),মো. সজিব (১৯),মো. আরিফ (২৪),মো. রবিন (২২) ও সুরমত আলী সুমন (৫১)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নাজমুল হোসেন (২১),মোসা. রোজিনা বেগম নদী (৩৫),মো. রুবেল (২৮),মো. আজিজুর রহমান (৩৬),মো. ইয়ামিন হোসেন (১৯),মো. জহিরুল ইসলাম জয় (বয়স উল্লেখ নাই )।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সম্রাট (২৩),মো. সুজন (২৭),মো. মহসিন হোসেন (২২) ও মো. সোহেল হোসেন (৩৫)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শীতল সরকার (৪০),দীপন কর্মকার (১৮),জসিম আলী (১৮),মো. খাদীমুল হাসান নাঈম (১৯),মো. শান্ত (১৯),মো. বাহাদুর খাঁন (৩৮),মো. আলমগীর ইসলাম (৩৪),মো. আশরাফুল ইসলাম আশিক (২৬),মো. ফারুক মিয়া (৪০) ও মো। সজীব (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















