০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

  • আপডেট: ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানার সেকশন-৬ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু,একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (স্টান ডিভাইস) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ছাব্বির আহম্মেদ অর্পূব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন (২৩)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের সেকশন-৬ এলাকায় অভিযান চালায় মিরপুর মডেল থানা পুলিশ। খবর ছিল, সেখানে ১৭ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছাব্বির আহম্মেদ অর্পূব ও তুহিন আহমেদ তুষারকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা অন্য সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন। এছাড়া তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

আপডেট: ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬