১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান,৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৩

  • আপডেট: ১১:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় অস্ত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মতিঝিল বিভাগের একটি সূত্র এ তথ্য জানায়।

পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদের পরিকল্পনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ও সরঞ্জামগুলো ছিনতাইকারীদের কাছে বিক্রি করা হতো। এ বিষয়ে আরও জানতে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান,৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৩

আপডেট: ১১:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬