০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৩, মামলা ২৭

  • আপডেট: ১০:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন,ওয়ায়ী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন,উত্তরা বিভাগে ৪৯ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৩, মামলা ২৭

আপডেট: ১০:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬