১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি

  • আপডেট: ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শুক্রবার (৩১ জুলাই) তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি) নিয়াজ মেহেদী।

গ্রেফতার আসামিরা হলেন-মো, মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার ও ইয়াছিন আরাফাত (২৭)।

নিয়াজ মেহেদী বলেন, সিটিটিসি রমনা থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত গাড়িসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি

আপডেট: ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬