গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
- আপডেট: ০৬:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম হিরোইন ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম।
গ্রেফতারকৃতরা হলো— মো. রিপন (৩৬) ও মো. ফারুক ওরফে টেপা ফারুক (৪২)।
রবিবার (০২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১ আগস্ট) মীরহাজির বাগস্হ পাড়গেন্ডারিয়ায় এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ গ্রাম হিরোইন এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানাস্হ ৫১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমতিয়াজ টিপুর ঘনিষ্ঠ সহযোগী রিপন
মীরহাজির বাগস্হ পাড়গেন্ডারিয়ায় বিএনপির ইউনিট কমিটির সভাপতি।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।

















