০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৫ দালালের কারাদণ্ড

  • আপডেট: ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে পরিচালিত দালালবিরোধী অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।

আনসার সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে দালালবিরোধী অভিযান চালানো হয়। এতে দালালচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া অংশ নেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৫ দালালের কারাদণ্ড

আপডেট: ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬