রাজধানীতে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, মিরপুরে সর্বোচ্চ
- আপডেট: ০৯:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৮০৫৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন,ওয়ায়ী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন,উত্তরা বিভাগে ৭১ জন,গোয়েন্দা বিভাগে ৬ জন ও সিটিটিসিতে ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি ওয়ান শাটারগান, ১ টি সামুরাই, ১৭ টি মোবাইল ফোন, ৩০ টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা ও ২৮ লাখ জালনোট উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















