মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪
- আপডেট: ০৩:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার।
এদের মধ্যে-দস্যুতা মামলায় ২,দ্রুত বিচার আইনে ১,মাদক দ্রব্য মামলায় ২,প্রতারনায় ১,পরোয়ানা ভুক্ত ৩ জনসহ তামিল ৪ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-দেলোয়ার হোসেন সরকার (৬০), জেবুন্নেছা সরকার (৫০),হিরা (২০),ফয়সাল ইসলাম (৪২),মো. রাব্বি (২৩),রুবেল (২৯),ইসমাইল হোসেন (২৪),সুজন (৩২),খায়রুল জমাদ্দার (২৪),রাসেল (৩৮),নাভিদ আন্জুম (২৭),আলামিন (২৯),জামাল ওরফে কামাল (২৪),ইসলাম (২৫),শুভাশিস (২৬),মুন্না (২০),শুভ রানা (৪০),খলিলুর আহমেদ (৪৪),খায়রুল (২৫),আল আমিন (৪৫),বাবু আলামিন (২৪),সাগর (২৪),সামির (১৯) ও হাসান (৩০)। গ্রেফতারকালে ৫১ পিস ইয়াবা,১ টি স্টিলের সামুরাই,১১ হাজার ৮১৯ পিস ইয়াবা,১ টি ইলেকট্রিক স্কুটি,১ টি অ্যান্ড্রয়েড ফোন,১ টি বাটন ফোন,১ টি ইয়াবা তৈরীর মেশিন, ১ কেজি ৩০০ গ্রাম ইয়াবা তৈরীর কাঁচামাল উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (৩ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















