রাজধানীজুড়ে পুলিশের অভিযানে ৪১৮ গ্রেফতার,মিরপুরে সবচেয়ে বেশি
- আপডেট: ১১:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন,ওয়ায়ী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন ও উত্তরা বিভাগে ৪০ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৩ টি বিদেশি পিস্তল,৫টি ম্যাগজিন,৩৮ রাউন্ড গুলি,১ টি চাইনিজ কুড়াল,১ সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪৪৩৯ টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২ টি কাধঁ ব্যাগ, ৩ ওয়াকিটকি, ২ টি চার্জার, ভিকটিম উদ্ধার-২ জন,১ টি হাইয়েচ মাইক্রোবাস, ৯ টি মোবাইল, ৩৭২ টি সিম কার্ড, ৩ টি তাসের বান্ডিল, ২ টি লাল সবুজ চেকের পুরাতন ও ছেড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















