১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জুলাই আন্দোলনের বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা: পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান

  • আপডেট: ০৫:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বীর জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে কিশোরগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের পরিবারবর্গ ও বীর জুলাই যোদ্ধাদের সম্মানার্থে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার জুলাই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও বীরত্বগাথা তুলে ধরেন। তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও জীবিত বীর জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জুলাই আন্দোলনের বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা: পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান

আপডেট: ০৫:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬