০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

নিটোরে আনসারের অভিযানে দালাল আটক, পুলিশের হাতে সোপর্দ

  • আপডেট: ০৫:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আনসার সূত্রে জানা যায়, ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন নিটোরে দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু সাইদ দেখতে পান, এক ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক রোগীকে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

জরুরি পার্কিং এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. ওবায়দুলের সহযোগিতায় আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিটোরে আনসারের অভিযানে দালাল আটক, পুলিশের হাতে সোপর্দ

আপডেট: ০৫:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬