১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা ও বোট জব্দ

  • আপডেট: ০৪:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, শুক্রবার ভোর ৫টার দিকে শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটিতে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোটটি রেখে তারা পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেন। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা ও বোট জব্দ

আপডেট: ০৪:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬